| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা ১৪ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১১:৪১:০৫:পূর্বাহ্ন  |  ৫৯৯৭৩ বার পঠিত
লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা ১৪ এপ্রিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে ১৪ এপ্রিল(মঙ্গলবার)  ওয়াশিংটনে বসছে ইসরাইল ও লেবানন।  লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

এই আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হলো ‘যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা।

জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের  রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/এম এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪