| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:২৪:২৮:অপরাহ্ন  |  ৫৯৪৭৯ বার পঠিত
পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইন্টারন্যাশনাল ডেস্ক:  শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। উচ্চপর্যায়ের এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে দেশটিতে অবতরণ করেছেন মার্কিন প্রতিনিধি দলের বহনকারী বিমান।

পাকিস্তানের দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে শনিবার একটি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। এ বিমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শান্তি আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন।  এতে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সূত্র জানয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। লক্ষ্য হলো ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটানো, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল, এখন তা পুরোপুরি নিয়ন্ত্রিত। রেড জোনের আশপাশে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

পাকিস্তান সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে, সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪