| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১২:০৪:২৬:অপরাহ্ন  |  ৫২২৪৯ বার পঠিত
ফিলিস্তিনের পক্ষে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শনিবার(১১এপ্রিল)  লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত এক রায়ে বলেছিলেন, ফিলিস্তিনপন্থী এই গ্রুপটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি। এই রায়ের পর এটিই ছিল প্রথম বড় কোনো জমায়েত। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন।

গত বছরের জুলাইয়ে গ্রুপটির কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করলে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।সংগঠনটি অভিযোগ করে আসছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘যুদ্ধাপরাধে’ ব্রিটিশ সরকার সহযোগী হচ্ছে। 

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪