| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৭:১২:২১:পূর্বাহ্ন  |  ৯৭৫৯৪৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল।  এই দলে ইরানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছিলেন। ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। 

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সব মিলিয়ে, আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে।

‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকাল থেকে শুরু হয়ে  রোববার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছেএটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪