ইন্টারন্যাশনাল ডেস্ক: বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব চলছে, তা এক বৈঠকেই শেষ হয়ে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হবে এমনটা কেউই-ই আশা করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
ইসলমাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হওয়ার হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল আআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসমাইল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব এক বৈঠকেই শেষ হয়ে যাবেএমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে ইরান। ইসলামাবাদে সর্বশেষ বৈঠক ব্যর্থ হওয়ার পর এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য দীর্ঘদিনের এবং এটি সমাধানে সময় লাগবে। পাশাপাশি পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সূত্র : টাইমস অব ইসরায়েল
রিপোর্টার্স২৪/এম এইচ