| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি আলোচনার সময় কুস্তি খেলা দেখছিলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৫:৩৪:২৪:অপরাহ্ন  |  ৫১৭৮৬ বার পঠিত
শান্তি আলোচনার সময় কুস্তি খেলা দেখছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন পাকিস্তানে দাঁড়িয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানান। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টস লড়াই উপভোগ করছিলেন।

ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েক সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।

ভ্যান্স যখন গণমাধ্যমকে জানান যে খারাপ খবর হলো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তখন ট্রাম্পকে দেখা যায় খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছেন। তার মুখে ছিল ম্লান হাসি এবং তিনি বিজয়ীদের উদ্দেশে থাম্বস আপ দেন।

ফ্লোরিডায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেন যাই হোক আমরা জিতব এবং আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি।

তবে বাস্তব চিত্র নিয়ে দেশটিতে ভিন্ন আলোচনা চলছে। মূল্যস্ফীতি বাড়ছে এবং তেলের দাম সাধারণ নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করছে যা সমালোচকদের মতে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব। ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের কথা তুলছেন এবং তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন। ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকির পর তার কিছু দীর্ঘদিনের সমর্থকও প্রতিবাদ জানিয়েছেন।

ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পুরো সন্ধ্যা বাবার পাশে ছিলেন। তবে জামাতা জ্যারেড কুশনার সেখানে ছিলেন না। তিনি পাকিস্তানে ভ্যান্স ও উইটকফের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪