| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার দিয়ে বিশ্ব চলবে মাত্র ৪ দিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৭:০৫:৪৩:অপরাহ্ন  |  ৫১৭৯৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার দিয়ে বিশ্ব চলবে মাত্র ৪ দিন

আন্তর্জাতিক ডেস্ক : বিপদের দিনের মজুদ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে ৩২ কোটি  ৩৩ লাখ ব্যারেল জ্বালানি তেলের মজুত রয়েছে। যা দিয়ে বিশ্বের মাত্র ৪ দিনের তেলের চাহিদা মেটানো সম্ভব।

যদিও এই তেল শুধু যুক্তরাষ্ট্র তার নিজের প্রয়োজনে ব্যবহার করার কথা তবে যুদ্ধের কারণে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এই ভান্ডার থেকে বৃহৎ ৪টি কোম্পানীকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ঋণ হিসেবে দিচ্ছে দেশটি। এ নিয়ে এই ভাণ্ডার থেকে দ্বিতীয়বার তেল ছাড় করা হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, যে কোম্পানিগুলো এই তেল ঋণ পেয়েছে সেগুলো হলো: গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং। যুক্তরাষ্ট্র ১ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা দ্বিতীয় ধাপে কৌশলগত তেল ভাণ্ডার থেকে সর্বোচ্চ ১০ মিলিয়ন ব্যারেল তেল ঋণ হিসেবে দেবে।যুক্তরাষ্ট্র চলতি বছর এবং আগামী বছরে মোট ১ কোটি ৭২ লাখ ব্যারেল কৌশলগত তেল ভাণ্ডার থেকে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের একটি বৃহত্তর চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

কৌশলগত ভাণ্ডার থেকে অপরিশোধিত তেল ছাড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ ইতিহাসে তেল বাজারে সবচেয়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

গত মাসে কৌশলগত তেল ভাণ্ডার থেকে প্রথম ধাপে তেল ছাড়ার সময় তেল কোম্পানিগুলো মাত্র ৪ কোটি ৫২ লাখ ব্যারেল তেল পেয়েছিল, যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ তেল দিতে চেয়েছিল তার প্রায় ৫২ শতাংশ।

তথ্যসূত্র: পার্স টুডে

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪