| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, কিছু যায় আসে না: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১১:১৭:১২:পূর্বাহ্ন  |  ৪৬৫২৭ বার পঠিত
ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, কিছু যায় আসে না: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান আবারও আলোচনায় ফিরলেও তাতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দেশটি এখনো পারমাণবিক অস্ত্র চায়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, পাকিস্তানে ইরানের সঙ্গে অনুষ্ঠিত সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনিচ্ছুক।

পরবর্তীতে ওয়াশিংটন ডিসির কাছে মেরিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও কঠোর অবস্থান নেন। ট্রাম্প বলেন, ইরান যদি এখন আলোচনায় ফিরে না আসে, তাহলেও যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।

তার ভাষায়, তারা ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না। যদি তারা ফিরে না আসে, তাহলেও আমার কোনো সমস্যা নেই।

ট্রাম্প আরও দাবি করেন, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইরান স্পষ্টভাবে তাদের পারমাণবিক অস্ত্রের আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, তারা এখনো এটা চায় এবং গত রাতে তা পরিষ্কার করেছে। কিন্তু ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না।

তবে পাকিস্তানে অনুষ্ঠিত ওই কথিত আলোচনা এবং এর ফলাফল নিয়ে এখনো স্বাধীনভাবে বিস্তারিত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪