| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২০৪৪৩৯ বার পঠিত
ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মো. সুমন ও মো. মহসিন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এ ঘটনার মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (১ মে) ভোরে কচুয়ার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে মো. সুমন (৩১) ও আ. হালিমের ছেলে মো. মহসিন (২৮)।


এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় ছেলে (১০) গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টায় তিনি কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ি যান। এসময় সুমন ও মহসিন ভুক্তভোগীকে বলেন- আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভেতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভুক্তভোগী তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যান। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে জাপটে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।


এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে ধর্ষকরা পলাতক ছিলেন।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। সুমন ও মহসিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪