| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে পরবর্তী সংলাপ: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১১:০০:৪৫:পূর্বাহ্ন  |  ৪২৬৯২ বার পঠিত
ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে পরবর্তী সংলাপ: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
ছবির ক্যাপশন: জে ডি ভ্যান্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ২ দফা সংলাপ ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ইসলামবাদে প্রথম রাউন্ড বৈঠকের ইরান চুক্তি স্বাক্ষরের জন্য ‘প্রস্তুত ছিল না’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাংবাদিক ব্রেট বেইয়ারকে সাক্ষাৎকার দেন ভ্যান্স। সাক্ষাৎকারে তাকে ফস্ক নিউজের সাংবাদিক ব্রেট বেইয়ার প্রশ্ন করেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র আগ্রহী কি-না।

জবাবে ভ্যান্স বলেন, এই প্রশ্নটি ইরানিদের করা হলে সবচেয়ে ভালো হবে; কারণ বল এখন তাদের কোর্টে।আমি এটুকু বলতে পারি যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে ইরানের কাছ থেকে আমাদের চূড়ান্ত প্রতিশ্রুতি পেতেই হবে এবং আমি মনে করি, ইরান যদি এ ব্যাপারে আমাদের সঙ্গে একমত হতে রাজি থাকে, তাহলে দুই দেশের জন্যই একটি খুব, খুবই ভালো চুক্তি হতে পারে। আর যদি তারা (চুক্তিতে আসতে) রাজি না থাকে, তবে সেটা তাদের ব্যাপার।

সোমবারের সাক্ষাৎকারে জে ডি ভ্যান্স বলেছেন, ইসলামাবাদের সেই সংলাপে ইরানি প্রতিনিধি দলটি চুক্তিহ স্বাক্ষরের অবস্থানে ছিল না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়, ইরানিরা কীভাবে আলোচনা করে সে সম্পর্কে কিছু জ্ঞান আমরা (ইসলামাবাদের বৈঠক থেকে) পেয়েছি; এজন্যই আমরা আমরা  পাকিস্তান থেকে চলে এসেছিলাম।কারণ আলোচনা চলার সময়েই এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম টিমের সঙ্গে আমরা বৈঠক করছি, তারা চুক্তি স্বাক্ষর করতে পারবে না; তাদের তেহরানে যেতে হবে এবং সর্বোচ্চ নেতা কিংবা অন্য কারোর অনুমোদন প্রাপ্তির পরেই তারা চুক্তিতে স্বাক্ষর করতে পারবে।

তবে ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষর না হলেও সেই বৈঠক যে বিফলে গেছে তা মনে করেন না জে ডি ভ্যান্স। ফক্স নিউজকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, তারা আমাদের নির্দেশনায় এগিয়ে আসা শুরু করেছে, যদিও এ অগ্রগতি বেশিদূর নয়— তারপরও আমি মনে করি এটা ভালো লক্ষণ।আমার সত্যিই মনে হয় এখনও আমরা একটা অসাধারণ চুক্তি করতে পারি; কিন্তু এখন এটা নির্ভর করছে ইরানের ওপর। এ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ তাদের নিতে হবে।

সূত্র : সিএনএন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪