| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১১:৫৬:১৭:পূর্বাহ্ন  |  ৪২৯৪৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসলামাবাদ সংলাপ, সেটির ব্যর্থতা এবং সংলাপের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে। গতকাল সোমবার কথা বলেছেন তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ফোনালাপে আরাগচি রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সদ্য সংলাপের বিভিন্ন দেক তুলে ধরেন। পাশপাশি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অবরোধ জারির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে— তার ফলাফল বিপজ্জনক হতে পারে।

ইরানের সঙ্গে সংলাপের ব্যর্থতার পর গত ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সব বন্দরে অবরোধ জারি করা হবে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, অবরোধ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেন্টাকোম।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং বলেন, মস্কো বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের যে উদ্যোগ নেওয়া হয়েছে—একই উদ্যোগ ইসরায়েল ও লেবাননের মধ্যেও নেওয়া উচিত।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধে যে কোনো কূটনেতিক উদ্যেগে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলেও আরাগচিকে বলেছেন ল্যাভরভ।

সূত্র : সিএনএন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪