| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চীনের ৪ দফা প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৪:৩৭:১৫:অপরাহ্ন  |  ৪২৮০৭ বার পঠিত
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চীনের  ৪ দফা প্রস্তাব
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো- শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়। 

বৈঠকে শি জিনপিং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ওপর জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের জন্য ‘যৌথ, বিস্তৃত, সহযোগিতামূলক ও টেকসই’ নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। 

তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা পুরোপুরি সম্মান করতে হবে এবং ব্যক্তি, স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সতর্ক করেন, এর কর্তৃত্ব বজায় না থাকলে বিশ্ব ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে পারে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘নতুন শীতল যুদ্ধ’, অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ শৃঙ্খল বিচ্ছিন্ন করার প্রবণতার বিরোধিতা করেন। তিনি ইউরোপ ও চীনের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে মূল্যায়নের কথা জানান।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪