| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন ডিজিটাল পদ্ধতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০২:৪৬:৪৮:পূর্বাহ্ন  |  ৪৪০৪৯ বার পঠিত
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন ডিজিটাল পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বিদেশি কর্মী নিয়োগের আবেদন বাধ্যতামূলকভাবে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ বা এফডব্লিউসিএমএসের মাধ্যমে করতে হবে। এ ব্যবস্থার আওতায় প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী এ নতুন প্রক্রিয়া কার্যকর করা হবে। তবে ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটার পরিমাণের ভিত্তিতেই আবেদন গ্রহণ করা হবে। কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্যই আবেদন করা যাবে। কোনো খাতে কোটা পূরণ হয়ে গেলে সেখানকার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে একটি ফ্লো-চার্ট প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে আবেদনকারীদের জন্য ধাপভিত্তিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই যাচাই করে আবেদন করার পরামর্শও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত শর্ত, মানদণ্ড ও প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪