| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৪:৫৯:৪৪:অপরাহ্ন  |  ৯৬৮৬০৬ বার পঠিত
২ ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে থাকা ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ভবনটির ১১ তলায় থাকা একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে সাতটায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা স্টেশন থেকে পৌঁছায়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সবশেষ দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের উপরের তলায় আগুন লাগে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪