| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০২:৩১:৪০:পূর্বাহ্ন  |  ২৭৯৬৮ বার পঠিত
চীনে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফরে যাচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।

এ সফরের দ্বিতীয় পর্যায় শুরু হবে আগামী ১৯ এপ্রিল। ওই পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন দলের জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪