| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৪ বছর পর আজ আলোচনা করবে ইসরায়েল- লেবানন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১১:০৯:০৭:পূর্বাহ্ন  |  ১৯৫৪৪ বার পঠিত
৩৪ বছর পর আজ আলোচনা করবে ইসরায়েল- লেবানন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলাপ হতে যাচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঐতিহাসিক ফোনালাপ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৪ বছরের মধ্যে এটিই হবে দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে প্রথম কোনো সরাসরি যোগাযোগ।

 ট্রাম্প তার পোস্টে লেখেন- ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ ৩৪ বছর পর আগামীকাল দুই দেশের নেতার মধ্যে কথা হতে যাচ্ছে। দারুণ বিষয়!

মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে, তখন ইসরায়েল ও লেবাননের মতো দুই বৈরী দেশের মধ্যে এই যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষিণ লেবানন সীমান্ত নিয়ে চলমান অস্থিরতা নিরসনে এই ফোনালাপ একটি বড় ‘ব্রেকথ্রু’ হতে পারে।

ট্রাম্পের এই মধ্যস্থতা যদি সফল হয়, তবে তা এই অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে গণ্য হবে। এর আগে পাকিস্তান যেভাবে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পথ তৈরি করছিল, ট্রাম্পের এই ঘোষণা সেই শান্তি প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪