| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১২:২৭:২৫:অপরাহ্ন  |  ১৮২৮২ বার পঠিত
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলংয়ের ভিভা এনার্জির কোরিও তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ সময়েই সেখানে বিস্ফোরণ ও আগুনের খবর পাওয়া যায়। প্রায় ১৩ ঘণ্টা জ্বলতে থাকার পর বৃহস্পতিবার(১৬ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত পরিসরে চালু রাখার চেষ্টা চলছে।

অস্ট্রেলিয়ায় এই তেল শোধনাগারটি প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এটি ভিক্টোরিয়ার ৫০ শতাংশ এবং দেশের মোট জ্বালানির ১০ শতাংশ উৎপাদন করে।

সূত্র : বিবিসি

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪