| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফয়সাল ভালো ছেলে : জিতু

ইরানের ওপর সামরিক চাপ কমাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:৫০:২০:অপরাহ্ন  |  ১৬৮৯২ বার পঠিত
ইরানের ওপর সামরিক চাপ কমাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সামরিক চাপ কমাতে ও আলোচনায় ফিরে যেতে আহ্বান জানিয়েছে  সৌদি   যুবরাজ  মোহাম্মদ বিন সালমান

বুধবার (১৫ এপ্রিল) গালফ অঞ্চলের কূটনীতিকদের বরাত দিয়ে ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরের ওপর আরোপিত নৌ-নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। কেননা তেহরান যদি যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ নেয়, তাহলে তারা ইয়েমেনে থাকা তাদের মিত্র হুথি বিদ্রোহীদের দিয়ে বাব আল-মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে পারে।

ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। এ প্রণালিটি দিয়ে সৌদি আরবের বড় অংশের তেল পরিবহন হয়। প্রণালিটি লোহিত সাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ। 

উপসাগরীয় কূটনীতিকরা জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চান ডোনাল্ড ট্রাম্প যেন পারস্য উপসাগরে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেন এবং আলোচনায় ফিরে আসেন।

প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে ব্যতিক্রমি অবস্থানে ছিল। জুনে ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় , যুবরাজ মন্তব্য করেছিলেন যে, ইরান যুদ্ধক্ষেত্রে পরাজিত না হলে আরও শক্তিশালী হয়ে উঠবে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান ওমান সংলগ্ন হরমুজ প্রণালির দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে এমন প্রস্তাব দিয়েছে দেশটি।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪