| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুমতি ছাড়া হজ পালনে জরিমানা ১ লাখ রিয়াল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০০:০০:১৮:পূর্বাহ্ন  |  ৩৪৭৪ বার পঠিত
অনুমতি ছাড়া হজ পালনে জরিমানা ১ লাখ রিয়াল

স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন ও এতে সহায়তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

আগামী ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এ সময় অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, কিংবা মক্কা ও আশপাশের পবিত্র এলাকায় অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা গুনতে হবে ভিজিট ভিসাধারীদের, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ বা অবস্থান করবেন।

অন্যদিকে, অননুমোদিত হজে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভিসা প্রক্রিয়ায় সহায়তা, পরিবহন ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যা বেশি হলে জরিমানার পরিমাণও বাড়ানো হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তাদের ওপর ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশ দিতে পারে আদালত।

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে সবাইকে নিয়ম মেনে হজ পালনের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪