| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনব কৌশলে ব্যাংক ডাকাতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০৯:২৯:১৪:পূর্বাহ্ন  |  ১৫৯৫ বার পঠিত
অভিনব কৌশলে ব্যাংক ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির নেপলস শহরে অভিনব কৌশলে একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই ২৫ জনকে জিম্মি করে লুটপাট চালিয়ে সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে গেছে ডাকাতরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুরে দক্ষিণ ইতালির একটি ক্রেডিট আগ্রিকোল শাখায় একদল সশস্ত্র ডাকাত ঢুকে পড়ে। তারা ব্যাংকের ভেতরে থাকা লোকজনকে একটি কক্ষে জিম্মি করে রাখে এবং পরে সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। প্রায় দুই ঘণ্টা আলোচনার পর জিম্মিদের উদ্ধার করা হয়। দমকলকর্মীরা জানালা ভেঙে ভেতরে ঢুকে আটকে পড়া লোকজনকে বাইরে বের করে আনেন। এ সময় বেশ কয়েকজনকে আতঙ্কিত অবস্থায় দেখা যায় এবং ছয়জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

একজন জিম্মি জানান, ডাকাতরা অস্ত্রধারী হলেও কোনো সহিংসতা করেনি। ফলে কেউ গুরুতর আহত হয়নি।

পুলিশ ধারণা করছে, ডাকাতরা শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ভেতর দিয়ে পালিয়ে গেছে। অভিযানের সময় গুলির শব্দ ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ শোনা গেলেও ডাকাতদের আটক করা সম্ভব হয়নি।

ব্যাংকের সেফ ডিপোজিট বক্স লুট হওয়ায় কী পরিমাণ অর্থ বা সম্পদ চুরি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪