| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির পর কমেছে তেলের দাম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১১:১৫:৫২:পূর্বাহ্ন  |  ১৭১০ বার পঠিত
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির পর কমেছে তেলের দাম
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল)  আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ডব্লিউটিআই ক্রুডের দাম কমে ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সম্প্রতি সংঘাতের তীব্রতা কমে আসা এবং কূটনৈতিক তৎপরতা বাড়ায় দাম ১০০ ডলারের নিচে নেমে এলো।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তেই পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চপর্যায়ের শান্তি বৈঠক হতে পারে। এই আলোচনার খবরের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের মূল্যের ওপর।

যদি পাকিস্তান বৈঠক সফল হয় এবং ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তেলের দাম আরও কমে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। 

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪