| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১১:৪৮:৩৩:পূর্বাহ্ন  |  ১০৭২ বার পঠিত
দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের  সময় আকাশ এয়ার এবং স্পাইসজেটের দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে। এতে উভয় বিমানের ডানার ক্ষতি হলেও কোনও যাত্রী আহত হননি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ২:১৫টার সময় একটি স্পাইসজেট বিমান ট্যাক্সিং করার সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের বিমানকে ধাক্কা মারে। এর ফলে দু’টি বিমানেরই ক্ষতি হয়েছে। স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বা দিকের লেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর দু’টি বিমানকেই পরীক্ষার জন্য গ্রাউন্ডেড (উড়ান স্থগিত) করা হয়। সূত্রের খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪