| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২২:২৬:৫৬:অপরাহ্ন  |  ৩৬৯ বার পঠিত
ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

স্টাফ রিপোর্টার: তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। শুক্রবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা, এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এই সফরের মূল উদ্দেশ্য হলো শিক্ষা খাত ও শিশুদের কল্যাণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা।

বিশেষ দূত হার্ডারের কার্যালয়ের লক্ষ্য বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার সংরক্ষণ এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

সফরকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়নে কার্যকর অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪