| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৬:৪০:৪০:পূর্বাহ্ন  |  ৮৭৭ বার পঠিত
রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজ-এর নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম পিংকি খাতুন (৩২)। তিনি স্বামী রাজিব ও দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করতেন।

হাসপাতালে পিংকির ভাই জাহিদ জানান, শুক্রবার দুই সন্তানকে নিয়ে বোন গেন্ডারিয়ায় তার বাসায় দাওয়াতে গিয়েছিলেন। রাতের দিকে সেখান থেকে ফতুল্লার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশায় তাকে তুলে দেন তিনি।

কিছুক্ষণ পরই মুঠোফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পিংকির গলায় ফাঁস লেগেছে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ আরও জানান, রিকশায় পিংকির সঙ্গে তার দুই শিশু সন্তানও ছিল। তারা বর্তমানে সুস্থ আছে। ঘটনার সময় পিংকির স্বামী তাদের সঙ্গে ছিলেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪