| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৯:৩১:১৯:পূর্বাহ্ন  |  ৪৭৫ বার পঠিত
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার: পবিত্র ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা সাপেক্ষে তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভা সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪