| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:০৩:০৮:অপরাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামের একটি মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করা হয়। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে কার্যকর ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করাই বর্তমান সরকারের একটি কৌশলগত লক্ষ্য।

আলোচনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহনমন্ত্রী আজিজি অংশ নেন।

প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, দক্ষিণ এশীয় অঞ্চলে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিদ্যমান বাধা দূর করে সহযোগিতা জোরদারের একমাত্র কার্যকর পথ।

ফোরামে অংশগ্রহণকারীরা আরও মনে করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সার্কের মতো প্ল্যাটফর্মকে পুনরায় সক্রিয় করা জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪