| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা আমাকে প্রলোভন দেখিয়েছেন, আমি সাড়া দিইনি: স্পিকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:৫২:৪৩:অপরাহ্ন  |  ৩৬৭ বার পঠিত
শেখ হাসিনা আমাকে প্রলোভন দেখিয়েছেন, আমি সাড়া দিইনি: স্পিকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ভোলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার ও প্রলোভন দেখানোর অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো। তিনি আরও বলেন, তার বয়স এখন ৮০ বছর এবং জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কোনো ধরনের প্রলোভনে প্রভাবিত হতে চান না।

হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, তিনি রাজনৈতিক জীবনে সবসময় নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি যখন যেটা সত্য মনে করেছি, সেটাই প্রকাশ করেছি। এজন্য অনেক সময় সমালোচনার মুখেও পড়েছি।

তিনি আরও জানান, রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তিনি সবসময় অনুগত ছিলেন।

স্পিকার বলেন, দলের ভেতরে দীর্ঘদিন কাজ করলেও তিনি উপযুক্ত পদ পাননি বলে মন্তব্য করেন, তবে এসব নিয়ে তিনি কখনো অভিযোগ করেননি। তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহেেনের প্রতি। তার ভাষায়, তার সঙ্গে আমার খুব সীমিত যোগাযোগ হয়েছে, কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনীত করেছেন এ জন্য আমি কৃতজ্ঞ।

সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪