| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ২৩:০৭:১০:অপরাহ্ন  |  ৮১১ বার পঠিত
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্যহার আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে, যাতে বৈশ্বিক দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪