| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশসেবার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: রুমন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০১:৫৪:১১:পূর্বাহ্ন  |  ৪২৩ বার পঠিত
দেশসেবার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: রুমন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশের কল্যাণে কাজ করতেই দায়িত্ব গ্রহণ করেছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চান। তিনি আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক কার্যক্রম আরও দৃশ্যমান হবে।

তবে চলমান যুদ্ধ এবং এর প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। রুমনের ভাষ্য, এসব প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসনিক অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমে এসেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪