| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গভীর রাতেও গুলশান কার্যালয়ে কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৩:৩৫:৫৩:পূর্বাহ্ন  |  ৬৯৮ বার পঠিত
গভীর রাতেও গুলশান কার্যালয়ে কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয়েছে। সাক্ষাৎকার শেষে গভীর রাতেও রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। সাক্ষাৎকার শেষে বর্তমানে দলীয় ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কাজ করছেন তারেক রহমান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪