| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৪:৫৬:১৯:পূর্বাহ্ন  |  ৪১৩ বার পঠিত
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন আটক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা সংস্থাগুলো প্রদেশজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার উদ্ধার করা হয়েছে, যা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাঠাতে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে।

ইরানি নিরাপত্তা বাহিনীর দাবি, এই গোষ্ঠীটি গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলসহ শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখত এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তথ্য আদান-প্রদান অব্যাহত রেখেছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪