| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১০:৩৯:১৪:পূর্বাহ্ন  |  ৬০০ বার পঠিত
আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে আজ সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণকাজের কারণে এ সাময়িক ভোগান্তির মুখে পড়তে যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজের জন্য নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে,পাঠানটুলা, শ্রাবণী, লতিফ মঞ্জিল, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও আশপাশের এলাকা।

এছাড়া সুবিদবাজার এলাকার লাভলী রোড, বর্ণমালা স্কুল এলাকা, তপোবন আবাসিক এলাকা, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, বাগবাড়ী, আখরাগলি, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং সংলগ্ন এলাকাগুলোও এর আওতায় থাকবে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।  এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪