| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১২:১২:০৭:অপরাহ্ন  |  ৩১৭ বার পঠিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

রিপোর্টার্স২৪ ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গত কয়েকদিনের মতো আজও রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা  ভিড় দেখা যাচ্ছে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগের বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদার তেল।

তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে মেলেনি কোন ধরনের স্বস্তি, অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪