| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হাম টিকাদান ব্যাহত হয়েছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:৪১:১৮:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হাম টিকাদান ব্যাহত হয়েছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি বলেছেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হাম প্রতিরোধ করা সম্ভব। কিন্তু বিগত সময়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে এই টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল। ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান কর্মসূচি নেওয়া উচিত ছিল, যা সে সময় বাস্তবায়ন করা হয়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তখনই সরকার চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এবং দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান সম্পন্ন করা হয়। আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪