| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:৪৮:৩৩:অপরাহ্ন  |  ২৭১ বার পঠিত
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর ।সোমবার নিজ জেলা বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদী শাসন যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আর এই লক্ষ্য অর্জনে আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন।

 তিনি স্পষ্ট করে বলেন, ‘এই তিন বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা গেলে তবেই নাগরিকরা তাদের প্রকৃত গণতান্ত্রিক অধিকারের সুফল ভোগ করতে পারবেন। অন্যথায় সাধারণ মানুষের ভাগ্যে সুবিচারের পরিবর্তে কেবল বঞ্চনাই জুটবে।’

অতীতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে হরণ করা বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মুক্ত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ফ্যাসিবাদী শাসনামলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করার অপচেষ্টা আমরা দেখেছি। আইনের দোহাই দিয়ে শাসন চললেও তখন দেশে প্রকৃত ন্যায়বিচার ছিল না। ২০২৪ সালের আগস্ট মাসে দেশের মুক্তিকামী মানুষ সেই অন্ধকারের শাসন থেকে মুক্তি পেয়েছে। তাই বর্তমান সরকার এখন জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’’ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, যখন মানুষের মনে এই বিশ্বাস জন্মাবে যে আদালত কোনো হয়রানির জায়গা নয় বরং ন্যায়বিচারের নিরাপদ স্থল, তখনই সমাজ থেকে ‘মব ভায়োলেন্স’ বা বিচারবহির্ভূত তৎপরতা সমূলে দূরীভূত হবে।

এর আগে, প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। দিনব্যাপী এই সফরে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪