| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানির যেটুকু দাম বেড়েছে, তা খুবই সীমিত: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৪:৫৬:৪৯:অপরাহ্ন  |  ৩৬৯৯৩ বার পঠিত
জ্বালানির যেটুকু দাম বেড়েছে, তা খুবই সীমিত: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি:  বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতির প্রভাব বিভিন্ন খাতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে  সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত দুই বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়মের কারণে এ বছর হাম ও রুবেলার প্রকোপ বেড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে জানা যায়, সিলেট বিভাগে ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন, মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬ জন, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সিলেট সিটি করপোরেশনের ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪