| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার আলু ঘাটি আর দই খেয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ০৬:৫৮:৫৫:পূর্বাহ্ন  |  ১১৩৪৯ বার পঠিত
বগুড়ার আলু ঘাটি আর দই খেয়েছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে বিখ্যাত আলু ঘাটি আর দই খেয়েছেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈত্রিক ভিটায় কর্মসূচি শেষে নিজ বাড়িতে বসে হালকা নাস্তা করেন। পরে তিনি বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার খান।

মধ্যাহ্নভোজের খাবারের তালিকায় ছিল নাজিরশাল চালের ভাত, বগুড়ার বিখ্যাত আলুঘাটি, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাশি মাছের চড়চড়ি, গরুর ভুনা, মসুর ডাল, শশা ও টমেটোর সালাদ, দেশি মুরগি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই।

খাবার প্রস্তুতের জন্য ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিমকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার এনডিসি রশিদুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাবারের তালিকা পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী রান্না করা হয়। তবে অতিরিক্তভাবে যুক্ত করা হয় বগুড়ার জনপ্রিয় আলুঘাটি ও দই। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলুঘাটি এবং দইয়ের স্বাদ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪