| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:৩৮:০৯:অপরাহ্ন  |  ১৪৭২ বার পঠিত
সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে খাওয়া-দাওয়ার কোনো অনুমতি নেই-এমনটাই স্পষ্ট করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাবার বা পানীয় গ্রহণের রেওয়াজও নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার নিজের আসন থেকে লক্ষ্য করেন, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। বিষয়টি নজরে আসতেই তিনি মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করে জানতে চান, তিনি কী খাচ্ছেন এবং চা পান করছেন কি না। জবাবে ওই সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এতে কিছুটা বিরক্তি প্রকাশ করে স্পিকার বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে টেলিভিশন ক্যামেরা সংশ্লিষ্ট সদস্যের দিকে না যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে খাওয়া-দাওয়ার বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও, ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে-সংসদ কক্ষ কেবল বৈঠকের কাজেই ব্যবহৃত হবে। সে হিসেবে খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি বিধির পরিপন্থী বলেই বিবেচিত হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ভেতরেই আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে, যেখানে সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা খাবার গ্রহণ করতে পারেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪