| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১১:১৬:০৩:পূর্বাহ্ন  |  ২২৯২ বার পঠিত
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।

 এর আগে গত রবিবার রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্র্নিধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

 এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

রিপোর্টার্স১৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪