| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপতথ্য ঠেকাতে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৫:৫১:৩৪:অপরাহ্ন  |  ৮১৮ বার পঠিত
অপতথ্য ঠেকাতে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক:  অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কাছে সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ক্ষেত্রে তিনি একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান। 

এ সময় বাংলাদেশে ইউনেস্কোর চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান ড. সুসান ভাইজ। তিনি গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরেন।

ইউনেস্কোর প্রতিনিধি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউনেস্কোর এ উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

তথ্যমন্ত্রী ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে কাজে লাগানোর আহ্বান জানান।

এ বিষয়ে ইউনেস্কো প্রতিনিধিও সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪