| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৩৮

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১১:০৯:৪৩:পূর্বাহ্ন  |  ৮৯২২০৫ বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৩৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের  উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৬৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম সন্দেহে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৪ হাজার ৮৯২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪