| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাপে পুড়ছে ২৭ জেলা, বছরের সর্বোচ্চ মাত্রা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৩:০১:১১:অপরাহ্ন  |  ৪২৩ বার পঠিত
তাপে পুড়ছে ২৭ জেলা, বছরের সর্বোচ্চ মাত্রা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরে প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে এই রেকর্ড তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ  ওমর ফারুক জানান, বুধবার রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও চুয়াডাঙ্গাতেও তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এবং আগামীকাল শুক্রবার তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারে।

তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চিকিৎসকরা এই সময়ে প্রচুর পানি পান করার এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে হিট স্ট্রোক ও গরমজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪