| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, দুই জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৪:০২:৫০:অপরাহ্ন  |  ৪০০ বার পঠিত
সৌদিতে পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, দুই জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মারা গেছেন।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

বুলেটিনে আরো জানানো হয়, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান, ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪