| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৬:১০:৪২:অপরাহ্ন  |  ৫২০৮২১ বার পঠিত
মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের মুত্রথলীতে পাথর ধরা পড়েছে। এই পরিস্থিতে তার অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে বেলা পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এ তথ্য জানিয়ে করে সারজিসের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সাকিব বলেন, ‘ভাইয়া হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪