| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়েটের ভিসিকে গুন্ডা আখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:২৪:৩১:অপরাহ্ন  |  ২৬২ বার পঠিত
চুয়েটের ভিসিকে গুন্ডা আখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, উপাচার্যকে শিক্ষার্থী ও শিক্ষকেরা কেউই চান না। তাকে ছাত্রদলের কয়েকজনের মাধ্যমে জোর করে চেয়ারে বসতে হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে এসএসসি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চুয়েটের উপাচার্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকেরাও চায় না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪