জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরের দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘুরাঘুরি করছিলেন। ভোরের দিকে স্থানীয়রা তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশ সুরতহাল প্রতিবেদন পর থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব