| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৪ জন হজযাত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১০:৫২:২০:পূর্বাহ্ন  |  ১৮২৯ বার পঠিত
সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৪ জন হজযাত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইটে ৩৯ হাজার ৩৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, আগত হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বাধিক ৪৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, এ পর্যন্ত মৃত সাতজন হজযাত্রীর সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় ইন্তেকাল করেছেন।

মৃতদের মধ্যে রয়েছেন রংপুরের কোতোয়ালির বাসিন্দা মো. শামসুল আলম (৬৩)। তিনি মঙ্গলবার মদিনায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন এবং চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর এটিই প্রথম মৃত্যু।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪