| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩ হাজার ছাড়াল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০৮:৫১:৪৯:পূর্বাহ্ন  |  ৮৩১৭৪১ বার পঠিত
ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩ হাজার ছাড়াল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গেল দেড় মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ শতাংশ রোগী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। হাসপাতালটিতে একদিনে ভর্তি হয়েছে আরও ৯৭ রোগী।

চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এসময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই রোগীকে পুষ্টিকর খাবার দেয়া ও নিরাপদ পরিবেশে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪