| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৬:৩৯:০২:অপরাহ্ন  |  ৬৩১ বার পঠিত
ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলায় একসঙ্গে নারী নেতৃত্বে আসছেন ডিসি ও পুলিশ সুপার (এসপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন, তিনি আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪