| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ২২:২৩:৩৮:অপরাহ্ন  |  ৯৮৬ বার পঠিত
আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করার পর এ বিষয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগত জানাই।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যে সংসদ সদস্যদের হাসির রোল পড়ে গেলে তিনি বলেন, ‘আমি কাউকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাড়ে আছেন।’

এর আগে সংসদে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আলবদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলামী। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন, ‘আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো, তারা আমাদের উঠানে এসে আশ্রয় নিত। আমরা তাদের নাশতা খাওয়াতাম। আর সেনাবাহিনী টহল দিচ্ছে কি না, এটা পাহারা দিতাম, যখন সেনাবাহিনী টহল দূরে থাকত, আমরা তাদের (যারা ইন্ডিয়াতে যেত) গাইড করতাম—তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪